Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ২৫ ১৪৩৩, সোমবার ১০ আগস্ট ২০২৬

৪ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:০২, ১০ আগস্ট ২০২৬

প্রিন্ট:

৪ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ

ফাইল ছবি

দুর্বল ৪ ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ বাতিল করে প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।প্রতিষ্ঠানগুলাে হলাে- আভিভা ফাইন্যান্স লিমিটেড, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড।

তবে আদালতে মামলা চলমান থাকায় এই তালিকার বাইরে রয়েছে পিপলস লিজিং।

বাংলাদেশ ব্যাংক জানায় বড় অঙ্কের মূলধন ঘাটতি, উচ্চমাত্রার শ্রেণিকৃত ঋণ ও বিনিয়োগ, তারল্য সংরক্ষণে ব্যর্থতা, আয়ক্ষমতার অবনতি এবং আমানতকারী ও পাওনাদারদের দায় পরিশোধে অক্ষমতার কারণে চারটি আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা করা হয়েছে।

আর্থিক খাতে সুশাসন পুনঃপ্রতিষ্ঠা, জবাবদিহিতা নিশ্চিতকরণ, আমানতকারী ও অন্যান্য পাওনাদারের স্বার্থ সংরক্ষণ এবং আর্থিক খাতের প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬-এর আওতায় চারটি আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক।

রেজল্যুশন কার্যক্রমের সুষ্ঠু, কার্যকর ও নির্বিঘ্ন বাস্তবায়ন এবং আমানতকারীসহ সংশ্লিষ্ট অংশীজনের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

Walton
Walton