Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ২১ ১৪৩৩, বৃহস্পতিবার ০৬ আগস্ট ২০২৬

মহেশখালীর বিকল এলএনজি টার্মিনাল আংশিক চালু : জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৪, ৬ আগস্ট ২০২৬

আপডেট: ১৩:৫৫, ৬ আগস্ট ২০২৬

প্রিন্ট:

মহেশখালীর বিকল এলএনজি টার্মিনাল আংশিক চালু : জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

ছবি: সংগৃহীত

দুই সপ্তাহ আগে মহেশখালীতে বিকল হওয়া এলএনজি টার্মিনালের আংশিক চালু হয়েছে। বুধবার দিবাগত রাত ৩টায় টার্মিনালটি চালু করা হয়।রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) এলএনজি বিভাগের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ নাসির উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দৈনিক ১১৫ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।’

বিকল হওয়ার আগে টার্মিনালটিতে আগুন ধরে গিয়েছিল বলে জানিয়েছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এরপর এক্সিলারেট এনার্জির টার্মিনাল বন্ধ হয়। এতে গ্যাসের সরবরাহ প্রায় অর্ধেকে নেমে আসে।

উল্লেখ্য, সমুদ্রপথে আনা এলএনজি গ্রহণ ও সংরক্ষণ করা হয় ভাসমান টার্মিনাল বা এফএসআরইউতে। সেখানে এলএনজিকে আবার গ্যাসে রূপান্তর করা হয়। এরপর পাইপলাইনের মাধ্যমে জাতীয় গ্রিডে পাঠানো হয়।

Walton
Walton