ফাইল ছবি
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. আব্দুর রহমান খান শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।বুধবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স ১০০ বছর হয়েছিল।
ডা. আব্দুর রহমান খান ১৯৯৬ সালে গঠিত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন তিনি।দেশের শিক্ষা, চিকিৎসা ও জনসেবায় দীর্ঘদিনের অবদানের জন্য ডা. আব্দুর রহমান খান ব্যাপকভাবে পরিচিত ও শ্রদ্ধেয় ছিলেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এলাকাবাসী ও তার শুভানুধ্যায়ীরা।




