ছবি: সংগৃহীত
ভারত সরকারের মর্যাদাপূর্ণ ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) বৃত্তি নিয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়তে যাচ্ছেন বাংলাদেশের ৫৪১ জন শিক্ষার্থী। বৃত্তিপ্রাপ্ত এসব শিক্ষার্থীকে বিদায় জানাতে মঙ্গলবার রাজধানীর বারিধারায় বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশনে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনের দ্বিতীয় সচিব (শিক্ষা) আনিষ রঞ্জন জানান, এবার সারা দেশ থেকে প্রায় ৭ হাজার ৭০০ আবেদন জমা পড়ে। সেখান থেকে মেধা ও যোগ্যতার ভিত্তিতে ৫৪১ জন শিক্ষার্থীকে বাছাই করা হয়েছে। তারা ভারতের ৫০টি বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক, স্নাতকোত্তর এবং বিভিন্ন বিশেষায়িত কোর্সে অধ্যয়নের সুযোগ পাবেন।
তিনি বলেন, আইসিসিআর বৃত্তি ভারত সরকারের অন্যতম ফ্ল্যাগশিপ শিক্ষা কর্মসূচি।এর মাধ্যমে প্রতিবছর বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীরা ভারতের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পান। এই কর্মসূচি দুই দেশের শিক্ষা, সংস্কৃতি ও জনগণের পারস্পরিক সম্পর্ক আরো দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার আহ্বান জানান। তিনি বলেন, ‘পড়াশোনার সময়টিই জীবনের সবচেয়ে সুন্দর সময়।




