Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ১৮ ১৪৩৩, সোমবার ০৩ আগস্ট ২০২৬

জামায়াতও অফিসের তালা খুলতে পারেনি: রাশেদ খান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:১১, ৩ আগস্ট ২০২৬

আপডেট: ১৭:১৩, ৩ আগস্ট ২০২৬

প্রিন্ট:

জামায়াতও অফিসের তালা খুলতে পারেনি: রাশেদ খান

ফাইল ছবি

প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) রাশেদ খান বলেছেন, জামায়াত নিজেদের মাস্টারমাইন্ড দাবি করছে, অথচ বছরের পর বছর তাদের মগবাজারের অফিসের তালা খুলতে পারেনি।সোমবার রাজধানীতে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।রাশেদ খান বলেন, নিজেদের জুলাইয়ের মাস্টারমাইন্ড দাবি করে জুলাই শহীদদের সঙ্গে প্রহসন করছে জামায়াত।

তিনি বলেন, জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা কার্যক্রমের সমন্বয় করেছিলেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আন্দোলনের সময় চিকিৎসা-খাবার বিতরণসহ সব কিছুর তত্ত্বাবধান করেছেন বর্তমান প্রধানমন্ত্রী। গণ-অভ্যুত্থানের সঙ্গে জড়িত থেকে আন্দোলন করে যোগ্য অভিভাবকের দায়িত্ব পালন করেছে বিএনপি।

জুলাই সনদ নিয়ে রাশেদ খান বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি এখনও অনড়, সনদ নিয়ে প্রতারণা করেছে অন্তর্বর্তী সরকার। গণভোটের নামে জামায়াত যে মিথ্যাচার করেছে, তাতে সাড়া দেয়নি জনগণ। গণভোট ও জুলাই সনদ নিয়ে এখন জনগণকে বিভ্রান্ত করছে জামায়াত।

Walton
Walton