Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ১৯ ১৪৩৩, মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬

আজ ঢাকায় আসছেন মার্কিন প্যাসিফিক ফ্লিটের কমান্ডার কোহলার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫৭, ৪ আগস্ট ২০২৬

প্রিন্ট:

আজ ঢাকায় আসছেন মার্কিন প্যাসিফিক ফ্লিটের কমান্ডার কোহলার

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের ইউএস প্যাসিফিক ফ্লিট-এর কমান্ডার অ্যাডমিরাল স্টিভ কোহলার দীর্ঘদিনের বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা অংশীদারত্ব আরও জোরদার করার লক্ষ্যে তিন দিনের সরকারি সফরে আজ ঢাকায় আসছেন। ৩ আগস্ট ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের এক বিবৃতিতে জানানো হয়েছে, অ্যাডমিরাল স্টিভ কোহলার ৪ থেকে ৬ আগস্ট পর্যন্ত বাংলাদেশ সফর করবেন।

সফরকালে তিনি বাংলাদেশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা হবে। সামুদ্রিক নিরাপত্তা, মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা এবং সামরিক পেশাগত শিক্ষার ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণের সুযোগ নিয়ে মতবিনিময় করবেন তিনি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা বাসস।

দূতাবাস জানিয়েছে, এই সফর আঞ্চলিক নিরাপত্তা জোরদার এবং অভিন্ন কৌশলগত স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চলমান সম্পৃক্ততার প্রতিফলন। অ্যাডমিরাল স্টিভ কোহলার বিশ্বের বৃহত্তম নৌবাহিনীগুলোর একটি ইউএস প্যাসিফিক ফ্লিট-এর নেতৃত্ব দিচ্ছেন। এই নৌবহর ইন্দো-প্যাসিফিক অঞ্চলজুড়ে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করে।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সম্প্রতি রাজনৈতিক, অর্থনৈতিক, নিরাপত্তা এবং মানবিক খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার পরিপ্রেক্ষিতে এই সফর হচ্ছে।


 

Walton
Walton

আরো পড়ুন