Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ১৯ ১৪৩৩, মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬

লটারিতেই প্রথম শ্রেণির ভর্তি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৩১, ৪ আগস্ট ২০২৬

প্রিন্ট:

লটারিতেই প্রথম শ্রেণির ভর্তি

ফাইল ছবি

প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার। পূর্বের মতো লটারির মাধ্যমেই প্রথম শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির ক্ষেত্রে পরীক্ষা নেয়া হতে পারে। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি সংক্রান্ত একটি বৈঠক বিষয়টি নিয়ে আলোচনা হয়।

গত মার্চ মাসে প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা চালুর ঘোষণা দেয় সরকার। এরপর থেকেই অভিভাবকদের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়। ব্যাপক পরিমাণে বৃদ্ধি পায় কোচিং বাণিজ্য। কোচিং সেন্টারের ওপর নির্ভরতা কমাতে এবং ভর্তি প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ দূর করতে ২০১১ সালে সরকারি স্কুলে প্রথম শ্রেণিতে লটারিভিত্তিক ভর্তি প্রথা চালু করা হয়েছিল। চলতি বছরের ১৬ই মার্চ শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ঘোষণা দেন আগামী শিক্ষাবর্ষ থেকে এই লটারি পদ্ধতি বন্ধ হয়ে যাবে।

একই দিনে জারি করা বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয় জানায়, ২০২৭ সাল থেকে সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারিভিত্তিক ভর্তি প্রথা বাতিল করা হবে এবং সব অংশীদারের সঙ্গে আলোচনার পর একটি নতুন ভর্তি প্রক্রিয়া চালু করা হবে।

Walton
Walton