Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ২০ ১৪৩৩, বৃহস্পতিবার ০৬ আগস্ট ২০২৬

ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে আগুন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০০:২০, ৬ আগস্ট ২০২৬

প্রিন্ট:

ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে আগুন

ছবি: সংগৃহীত

মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৫ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে আগুন দেয়ার ঘটনা ঘটে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় দুটি পেট্রলবোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে বাড়ির কাচের জানালা ভেঙে যায়। তবে বাড়িতে কেউ ছিলেন না। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

২০২৪ সালে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ক্রিকেটার সাকিব আল হাসান এমপি নির্বাচিত হন। জুলাই আন্দোলনে তার বিরুদ্ধে ঢাকায় একটি হত্যা মামলা রয়েছে।

Walton
Walton