Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ২১ ১৪৩৩, বৃহস্পতিবার ০৬ আগস্ট ২০২৬

গাজীপুর-৫ আসনের সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:০২, ৬ আগস্ট ২০২৬

প্রিন্ট:

গাজীপুর-৫ আসনের সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার

ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশান থেকে গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আখতারুজ্জামানকে (৭৩) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিএমপির ডিবি সূত্রে জানা যায়, বুধবার (৫ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে রাজধানীর গুলশান এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেফতার হন। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। 


গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।

Walton
Walton