Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ২৪ ১৪৩৩, রোববার ০৯ আগস্ট ২০২৬

প্রাথমিকে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ শুরু ১৬ আগস্ট

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৩, ৯ আগস্ট ২০২৬

প্রিন্ট:

প্রাথমিকে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ শুরু ১৬ আগস্ট

ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ইউনিফর্ম দেওয়ার কর্মসূচি আগামী ১৬ আগস্ট প্রথমবারের মতো উদ্বোধন করা হবে। শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখা এবং ঝরে পড়া কমাতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে এ কর্মসূচি চালু হচ্ছে।

রোববার এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।তিনি বলেন, বিদ্যালয়ের বাইরে থাকা শিশুদের শিক্ষার আওতায় আনতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখতে বিনামূল্যে ইউনিফর্মসহ প্রয়োজনীয় বিভিন্ন সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে আগামী ১৬ আগস্ট প্রথমবারের মতো বিনামূল্যে স্কুল ইউনিফর্ম বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হবে।

এর আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন ইউনিফর্মের নকশা চূড়ান্ত করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, মেয়েদের জন্য ফ্রক এবং ছেলেদের জন্য হাফশার্ট ও শর্টস থাকবে। পোশাক তৈরির ক্ষেত্রে শিক্ষার্থীদের স্বাচ্ছন্দ্য, ব্যবহারিক সুবিধা এবং ইউনিফর্মে একরূপতা নিশ্চিত করার বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে।

Walton
Walton