Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ২৪ ১৪৩৩, রোববার ০৯ আগস্ট ২০২৬

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৫১, ৯ আগস্ট ২০২৬

প্রিন্ট:

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী-সাম্প্রতিক ছবি।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক হয়। তবে বৈঠকের বিষয়ে কেউই মুখ খোলেনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, রোববার বিকেল ৩টায় শুরু হয়ে চলে প্রায় দেড় ঘণ্টা। এতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে।

সম্প্রতি ভারতের দিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। বৈঠকে এ বিষয়টি গুরুত্ব পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Walton
Walton