Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ২৮ ১৪৩৩, রোববার ১৩ সেপ্টেম্বর ২০২৬

শিল্পবর্জ্য ব্যবস্থাপনা শক্তিশালী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:০৫, ২১ জানুয়ারি ২০২০

আপডেট: ১৮:০৬, ২১ জানুয়ারি ২০২০

প্রিন্ট:

শিল্পবর্জ্য ব্যবস্থাপনা শক্তিশালী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা : শিল্পবর্জ্য ব্যবস্থাপনা শক্তিশালী করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠকে প্রতিটি শিল্প কারখানার পাশে জলাধার তৈরির উদ্যোগ নেয়ারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার সকালে রাজধানীর শেরে বাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে বছরের ১৭তম একনেক সভায় আজ ২২ হাজার ৯৪৫ কোটি টাকা ব্যয়ে ৮টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।

এরমধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ও ব্যয়বহুল উপজেলা পর্যায়ে ৩২৯ টি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ২০ হাজার ৫২৫ কোটি টাকা।

এছাড়াও জামালপুরে শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজ স্থাপন, সিরাজগঞ্জে বিসিক শিল্পপার্ক স্থাপন প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।

Walton
Walton