Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ৩০ ১৪৩২, সোমবার ১৬ মার্চ ২০২৬

করোনা মহামারীতেও প্রবাসী আয় ১৮ বিলিয়ন ডলার ছাড়াল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:২৩, ২৯ জুন ২০২০

প্রিন্ট:

করোনা মহামারীতেও প্রবাসী আয় ১৮ বিলিয়ন ডলার ছাড়াল

করোনা মহামারিতে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মাঝেও জুনে প্রবাসী আয় বেড়েছে। ২৮ জুন পর্যন্ত ব্যাংকিং চ্যানেলে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ১৬৪ কোটি ডলার সমপরিমাণ অর্থ। আগের বছরের পুরো জুন মাসে রেমিট্যান্স এসেছিল ১৩৭ কোটি ডলার।

এ অবস্থায় প্রথমবারের মতো এক অর্থবছরে রেমিট্যান্স ১৮ বিলিয়ন তথা ১৮০০ কোটি ডলারের মাইলফলক অতিক্রম করেছে। আর বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে সোমবার ৩৫ দশমিক ৭৬ বিলিয়ন ডলার হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, এর আগে রেমিট্যান্স এক অর্থবছরে সর্বোচ্চ ১৬ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রমের রেকর্ড ছিল। সেটা গত অর্থবছরে। ২০১৮-১৯ অর্থবছরে প্রবাসীরা মোট এক হাজার ৬৪২ কোটি ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছিলেন।

রেমিট্যান্স কমতে থাকায় চলতি অর্থবছরের শুরু থেকে ২ শতাংশ হারে প্রণোদনা দিচ্ছে সরকার। আগামী অর্থবছরও প্রণোদনা অব্যাহত থাকবে। আবার বৈশ্বিক পরিস্থিতির কারণে অবৈধ চ্যানেলে ডলারের চাহিদা কমেছে। এরকম পরিস্থিতিতে সামগ্রিকভাবে প্রবাসীরা খারাপ অবস্থায় থাকলেও ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স বাড়ছে।

Walton
Walton