Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১ ১৪৩২, সোমবার ১৬ মার্চ ২০২৬

অনলাইন মিডিয়া এসোসিয়েশনের নেতৃত্বে জাহাঙ্গীর-জয়ন্ত-মন্টি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৩৭, ২৫ জানুয়ারি ২০২০

প্রিন্ট:

অনলাইন মিডিয়া এসোসিয়েশনের নেতৃত্বে জাহাঙ্গীর-জয়ন্ত-মন্টি

ছবি- সংগৃহীত

ঢাকা: দেশের অনলাইন গণমাধ্যমগুলোর প্রকাশক ও সম্পাদকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের নতুন নির্বাহী কমিটি গঠিত হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন টোটাল নিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সভাপতি ভিনিউজ সম্পাদক জয়ন্ত আচার্য ও সাধারণ সম্পাদক আমাদের সময় ডটকমের সম্পাদক নাছিমা খান মন্টি। শনিবার সকালে রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্টে এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভায় নতুন ৯ সদস্যের এ কমিটি গঠিত হয়।

কমিটির নির্বাচিত অন্যরা হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত জ্বাামান স্বপন, অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন, নির্বাহী সদস্য একেএম শরিফুল ইসলাম খান, মো: কামাল হোসেন, সৌমিত্র দেব ও সাব্বির আহমেদ রনি।

সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন-সাবেক প্রধান তথ্য কমিশনার আজিজুর রহমান আজিজ, আমাদের অর্থনীতির সম্পাদক ও সিনিয়র সাংবাদিক নাঈমুল ইসলাম খান, জাতীয় প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি শাহজাহান মিয়া প্রমূখ। সভায় এসোসিয়েশনের প্রকাশনা ‘অপ্রতিরোধ্য’র পাঠোন্মচন করেন অতিথিরা।

Walton
Walton