Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ১৫ ১৪৩৩, শনিবার ৩১ অক্টোবর ২০২৬

আরও ৫০৮ রুশ বি‌শেষজ্ঞ যা‌চ্ছে ইরা‌নের বু‌শেহ‌রে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:১৪, ৩১ অক্টোবর ২০২৬

আপডেট: ১৩:৫৬, ৩১ অক্টোবর ২০২৬

প্রিন্ট:

আরও ৫০৮ রুশ বি‌শেষজ্ঞ যা‌চ্ছে ইরা‌নের বু‌শেহ‌রে

ইরানের বুশেহর বিদ্যুৎ কেন্দ্র

ইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ বিশেষজ্ঞের সংখ্যা বাড়িয়ে ৭০০ জনে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক জ্বালানি সংস্থা রোসাটম। সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা আলেক্সেই লিখাচেভ বুধবার (২৮ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন।

লিখাচেভ বলেন, বুশেহর বিদ্যুৎকেন্দ্র থেকে রুশ কর্মীদের সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই। বরং কেন্দ্রটির সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত জনবলের সংখ্যা আমরা ৭০০-তে উন্নীত করতে চাই।’

এদিকে, গ্যাস রপ্তানিকারক দেশগুলোর ফোরামের সম্মেলনে অংশ নিতে গত রাতে মস্কো পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সফরে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন।

এর আগে কমনওয়েলথ অব ইনডিপেনডেন্ট স্টেটসের (সিআইএস) সম্মেলনের ফাঁকে পুতিনের সঙ্গে বৈঠকের পর ইরানে নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছিলেন রোসাটমপ্রধান। সে সময় তিনি দেশটিতে বড় ও ছোট আকারের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য কয়েকটি সম্ভাব্য স্থান বিবেচনার কথা জানান।

এবার নতুন কয়েকটি বিদ্যুৎ ইউনিট নির্মাণের জন্য স্থান নির্ধারণসংক্রান্ত চুক্তিও সই হয়েছে। বুশেহর বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমে বর্তমানে ১৯২ জন রুশ বিশেষজ্ঞ কাজ করছেন। পরিকল্পনা অনুযায়ী, তাঁদের সঙ্গে নতুন করে আরও ৫০০ জনের বেশি বিশেষজ্ঞ যুক্ত হবেন।

এর মধ্য দিয়ে ইরানের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন খাতে রাশিয়ার জনবল ও কারিগরি সম্পৃক্ততা আরও বাড়তে যাচ্ছে।

সূত্র: মেহের নিউজ এজেন্সি

Walton
Walton