Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ১৯ ১৪৩৩, মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:১৯, ১৪ জুন ২০২৬

প্রিন্ট:

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস রোড থেকে ফের এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার সকাল ৬টার দিকে উপজেলার কেওয়াটখালী ব্রিজ-১ সংলগ্ন এলাকায় মাওয়ামুখী লেনের সার্ভিস রোডে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। 

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ঘটনাস্থলে গিয়ে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ পাওয়া যায়।খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

Walton
Walton