Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

জ্যৈষ্ঠ ২৫ ১৪৩৩, বুধবার ১০ জুন ২০২৬

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কা, নিহত ৪

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৫৮, ৯ জুন ২০২৬

প্রিন্ট:

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কা, নিহত ৪

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে পিকআপ ভ্যানের ধাক্কায় চারজন নিহত হয়েছেন।মঙ্গলবার ভোর ৫টার দিকে সখিপুর সাগরদিগী সড়কের কালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দাঁড়িয়ে থাকা একটি বাঁশের ট্রাকের পিছনে একটি মুরগির গাড়ি (পিকআপ ভ্যান) ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায় নি।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, বাঁশবোঝাই একটি ট্রাক সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকাগামী একটি মুরগিবোঝাই ট্রাক পেছন থেকে সেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন।
 
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সখিপুর থানায় নিয়ে যায়। তিনি আরও জানান, নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। স্বজনরা এলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।

Walton
Walton