Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ২০ ১৪৩৩, বুধবার ০৫ আগস্ট ২০২৬

কোটচাঁদপুরে ট্রেন লাইনচ্যুত : খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেলযোগাযোগ বন্ধ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:২১, ৭ জুন ২০২৬

আপডেট: ১০:২২, ৭ জুন ২০২৬

প্রিন্ট:

কোটচাঁদপুরে ট্রেন লাইনচ্যুত : খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেলযোগাযোগ বন্ধ

ছবি: সংগৃহীত

ঝিনাইদহের কোটচাঁদপুরে মালবাহী ট্রেনের ৩ টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে বন্ধ রয়েছে খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের ট্রেন চলাচল।রোববার সকাল ৬টার দিকে কোটচাঁদপুরের সাফদারপুর রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

স্টেশন মাস্টার নয়ন হোসেন জানান, খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী তেলবাহী মালগাড়ী ট্রেন সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে সকাল ৬ টার দিকে পেছনের ৩ টি বগি লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় খুলনার সাথে রাজশাহীসহ উত্তরবঙ্গের রেল চলাচল

খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন রওয়া হয়েছে। পৌঁছালে দ্রুত সময়ের মধ্যে চলাচলা স্বাভাবিক হবে বলেও জানান স্টেশন মাস্টার।

Walton
Walton