Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ২ ১৪৩৩, রোববার ১৯ জুলাই ২০২৬

ফিরতি যাত্রা : আজ মিলছে ২ জুনের ট্রেনের টিকিট

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:২৯, ২৩ মে ২০২৬

প্রিন্ট:

ফিরতি যাত্রা : আজ মিলছে ২ জুনের ট্রেনের টিকিট

ফাইল ছবি

ঈদুল আজহার ছুটি শেষে ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে আন্তঃনগর ট্রেনের অগ্রিম ফিরতি টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। শনিবার  বিক্রি করা হচ্ছে আগামী ২ জুনের আন্তঃনগর ট্রেনের টিকিট।

শনিবার সকাল ৮টায় রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়। আর দুপুর ২টায় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

ঈদ উপলক্ষে রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে জানা গেছে, আন্তঃনগর ট্রেনের ৩১ মে’র আসনের টিকিট বিক্রি করা হয়েছে ২১ মে এবং ১ জুনের আসনের টিকিট বিক্রি করা হয়েছে ২২ মে। এছাড়া ৩ জুনের আসনের টিকিট বিক্রি হবে ২৪ মে এবং ৪ জুনের আসনের টিকিট বিক্রি হবে ২৫ মে।

রেলওয়ে জানিয়েছে, এ সময়ে কেনা টিকিট যাত্রীরা ফেরত দিতে পারবেন না। প্রতিজন টিকিটপ্রত্যাশী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। তবে একটির বেশি আসনের টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় উল্লেখ করতে হবে।

Walton
Walton