Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১৯ ১৪৩৩, সোমবার ০৫ অক্টোবর ২০২৬

টানা বৃষ্টির পর এল ঝড়ের সতর্কবার্তা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৩৭, ১৩ জুলাই ২০২৪

আপডেট: ০৮:৩৭, ১৩ জুলাই ২০২৪

প্রিন্ট:

টানা বৃষ্টির পর এল ঝড়ের সতর্কবার্তা

ফাইল ছবি

রাজধানীসহ সারাদেশে টানা বৃষ্টির পর এবার এল ঝড়ের আভাস।আজ শুক্রবার দিবাগত রাত ১টার মধ্যে দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে এই ঝড়। বেগও থাকতে পারে ৪৫ থেকে ৬০ কিলোমিটারের মধ্যে। ফলে এসব এলাকার নদীবন্দরকে দেখাতে বলা হয়েছে সতর্কতা সংকেত।

নদীবন্দর সমূহের জন্য দেওয়া আবহাওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চল সমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে। বৃষ্টিপাতের প্রবণতা কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

Walton
Walton