Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ৭ ১৪৩২, বুধবার ২১ জানুয়ারি ২০২৬

কেরানীগঞ্জে ১২ তলা ভবনে আগুন : নিয়ন্ত্রণে ১২ ইউনিট

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৮, ১৩ ডিসেম্বর ২০২৫

প্রিন্ট:

কেরানীগঞ্জে ১২ তলা ভবনে আগুন : নিয়ন্ত্রণে ১২ ইউনিট

ফাইল ছবি

ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজারে একটি ১২ তলা ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।শনিবার ভোর সাড়ে ৫টার দিকে জমেলা টাওয়ার নামে ওই ভবনে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোরে জমেলা টাওয়ার নামে ১২ তলা ভবনের নিচ তলায় আগুনের সূত্রপাত ঘটে। কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 

জানা গেছে, ভবনটিতে মার্কেটের পাশাপাশি আবাসিক ফ্ল্যাটও আছে। এখানে জুট, কাপড়-চোপড় ও একসেসরিজের দোকান রয়েছে।তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

Walton
Walton