Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ৩০ ১৪৩৩, শনিবার ১৫ আগস্ট ২০২৬

দু’দেশের বন্ধুত্বের মূল ভিত্তি জনগণের যোগাযোগ: দীনেশ ত্রিবেদী 

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:২০, ১৫ আগস্ট ২০২৬

আপডেট: ১২:৩৪, ১৫ আগস্ট ২০২৬

প্রিন্ট:

দু’দেশের বন্ধুত্বের মূল ভিত্তি জনগণের যোগাযোগ: দীনেশ ত্রিবেদী 

ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বের মূল ভিত্তি জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ। অভিন্ন সমৃদ্ধি অর্জনে বাংলাদেশ ও ভারতকে একসঙ্গে কাজ করে যেতে হবে বলেও মনে করেন তিনি।

শনিবার (১৫ আগস্ট) ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত পতাকা উত্তোলন অনুষ্ঠানে এসব কথা বলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

হাইকমিশনার বলেন, জনগণের সঙ্গে জনগণের যোগাযোগই বাংলাদেশ ও ভারতের দীর্ঘস্থায়ী বন্ধুত্বের মূল ভিত্তি। অভিন্ন সমৃদ্ধি অর্জনে দুই দেশকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারত্বের ওপর প্রতিষ্ঠিত বাংলাদেশ ও ভারতের সম্পর্ক। সময়ের সঙ্গে বাণিজ্য, যোগাযোগ, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে দুই দেশের সহযোগিতা বাড়ছে।

অনুষ্ঠানে পরে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা বার্তা পড়ে শোনান দীনেশ ত্রিবেদী। এ সময় যথাযোগ্য মর্যাদায় ভারতের জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলন করেন তিনি।

ভারতের স্বাধীনতা দিবসের এ আয়োজনে ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী, ঢাকায় বসবাসরত ভারতের নাগরিক ছাড়াও বাংলাদেশের বিভিন্ন খাতের অতিথিরা অংশ নেন।

Walton
Walton