Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ২৬ ১৪৩৩, বুধবার ১২ আগস্ট ২০২৬

তারেক রহমানের পর এবার মোদির সঙ্গে বৈঠকে দীনেশ ত্রিবেদী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:১৯, ১১ আগস্ট ২০২৬

প্রিন্ট:

তারেক রহমানের পর এবার মোদির সঙ্গে বৈঠকে দীনেশ ত্রিবেদী

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের একদিন পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারত সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ বাড়ার মধ্যে মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের এ বৈঠক হয়েছে।

এর আগে সোমবার ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন দীনেশ ত্রিবেদী। ওই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এদিকে মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ ভারতের প্রচলিত ও প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে।

সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ও কূটনৈতিক পর্যায়ে ধারাবাহিক যোগাযোগের মধ্যেই ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং পরে ভারতের প্রধানমন্ত্রীর পৃথক বৈঠক অনুষ্ঠিত হলো।

Walton
Walton