Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ২৬ ১৪৩৩, বুধবার ১২ আগস্ট ২০২৬

কলম্বিয়ায় নিহত বেড়ে ২২৪: নিখোঁজ ৩ হাজারের বেশি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৫৮, ১১ আগস্ট ২০২৬

আপডেট: ২২:০৩, ১১ আগস্ট ২০২৬

প্রিন্ট:

কলম্বিয়ায় নিহত বেড়ে ২২৪: নিখোঁজ ৩ হাজারের বেশি

ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪ জনে দাঁড়িয়েছে। ভূমিকম্পে ধসে পড়া কয়েক হাজার ভবনের ধ্বংসস্তূপের নিচে এখনো অসংখ্য মানুষ আটকে থাকায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।এখনও খোঁজ মেলেনি ৩ হাজারের বেশি মানুষের।

শহর ও অঞ্চলগুলো হলো- ক্যালি, পেরেইরা, চোকো ও মানিজালেস। স্থানীয় সময় সোমবার আঘাত হানা ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে এসব এলাকায় বেশি ক্ষতি হয়েছে। পেরেইরার মেয়র মরিসিও সালাজার বলেন, হাজার হাজার পরিবারের জন্য একটি বড় বিপর্যয়। তবে আমরা ভেঙে পড়িনি। আমরা ঈশ্বরের আশীর্বাদ নিয়ে সামনের দিকে এগিয়ে যাব।
এদিকে সাধারণ নাগরিকদের উদ্যোগে একটি ওয়েবসাইটে নিখোঁজ ব্যক্তিদের তথ্য প্রকাশ করা হচ্ছে। মঙ্গলবার সেখানে ৩ হাজার ৪০০ জনের সন্ধান চাওয়া হয়েছে। জানা গেছে, ভূমিকম্পের কারণে প্রায় ১ হাজার ৬০০টি ভবন ক্ষতিগ্রস্ত বা ধসে গেছে।

মঙ্গলবার সকালে ভূমিকম্পে বিধ্বস্ত এলাকাগুলোতে পোড়া গন্ধ ভেসে আসছিল। ভূমিকম্পের উৎপত্তিস্থলের পাশের অঞ্চল চোকোতে উদ্ধারকারীদের বেশ তৎপরতা দেখা যায়। এটি কলম্বিয়ার অন্যতম দরিদ্র ও অবহেলিত অঞ্চলের একটি। সেখানকার অধিকাংশ এলাকায় যাতায়াত করতে হয় নৌকা, জঙ্গল পেরিয়ে অথবা উড়োজাহাজে করে।

ক্ষয়ক্ষতি পর্যালোচনা করতে সোমবার রাতে চোকো অঞ্চলের রাজধানী কিবদায় গিয়েছিলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট দে লা এস্প্রিয়েল্লা। তিনি বলেন, চোকো আর কখনোই অবহেলিতদের ভূমি হয়ে থাকবে না।

Walton
Walton