ফাইল ছবি
ঢাকা ও দিল্লির বন্ধুত্ব আরও শক্তিশালী করতে একসঙ্গে কাজে আগ্রহী ভারত সরকার। দেশটির ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার সকালে ঢাকাস্থ দূতাবাসে এক অনুষ্ঠানে এই কথা জানান ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।তিনি বলেন, ‘ভারত ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ভিত্তি একই সুতোয় গাঁথা। অভিন্ন ইতিহাস ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মধ্য দিয়ে এগিয়ে চলছে দুদেশের সম্পর্ক।’
বাণিজ্য, যোগাযোগ, নিরাপত্তা ও স্বাস্থ্য খাতে বাংলাদেশের সঙ্গে খারত অংশীদারিত্ব বাড়াচ্ছে বলেও জানান হাইকমিশনার।তিনি আরও বলেন, ‘জনগণের সঙ্গে জনগণের যোগাযোগই বাংলাদেশ-ভারত বন্ধুত্বের মূল শক্তি। দুদেশের বন্ধুত্ব আরও শক্তিশালী করতে একসঙ্গে কাজ করতে চায় ভারত।’
যৌথ সমৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ও ভারতকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান দীনেশ ত্রিবেদী। শান্তি, সহযোগিতা ও সংলাপ ভারতের পররাষ্ট্রনীতির মূল স্তম্ভ উল্লেখ করে তিনি বলেন, ‘অর্থনৈতিক সম্পর্ক জোরদারে বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির মধ্য দিয়ে গ্লোবাল সাউথে নেতৃত্ব দিচ্ছে ভারত।’




