Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ৮ ১৪৩২, বৃহস্পতিবার ২২ জানুয়ারি ২০২৬

সাবেক সংবাদ উপস্থাপক তরীর অস্বাভাবিক মৃত্যু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:০২, ৯ জুন ২০২৫

প্রিন্ট:

সাবেক সংবাদ উপস্থাপক তরীর অস্বাভাবিক মৃত্যু

ফাইল ছবি

সাবেক সংবাদ উপস্থাপক ও ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা সাফিনা আহমেদ তরীর (৩২) ‘রহস্যজনক’ মৃত্যু হয়েছে।

রোববার রাজধানীর মুগদা হাসপাতাল থেকে সাফিনা আহমেদ তরীর মরদেহ উদ্ধার করে হাতিরঝিল থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, জানা গেছে, তরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। সাফিনা আহমেদ চ্যানেল ২৪ ও আরটিভিতে সংবাদ উপস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি ব্র্যাক ব্যাংকে চাকরি করতেন। তিনি রাজধানীর ইস্কাটনে মা ও বোনের সঙ্গে বসবাস করতেন।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু জানান, রোববার মুগদা হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের একটি লাশের বিষয়ে থানাকে অবহিত করে। পরে পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

Walton
Walton