Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ১৮ ১৪৩২, মঙ্গলবার ০৩ মার্চ ২০২৬

গাজীপুর শিল্পকলা একাডেমির আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৪, ২৮ সেপ্টেম্বর ২০২৩

প্রিন্ট:

গাজীপুর শিল্পকলা একাডেমির আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

ছবি: বহুমাত্রিক.কম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে গাজীপুর জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম ও  বিশেষ অতিথি গাজীপু্রের পুলিশ সুপার কাজী শফিকুল আলম।

বুধবার বিকেলে  জেলা পরিষদ মিলনায়তনে এই জমকালো অনুষ্ঠানের আয়োজন করে জেলা শিল্পকলা একাডেমি।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  মোঃ ওয়াহিদ হোসেন  এতেসভাপতিত্ব করেন।
জেলা কালচারাল অফিসার শারমীন জাহানের সঞ্চালনায় পরিচালিত এ অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (সেবা)  রবিউল ইসলাম,  বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব লিয়াকত চৌধুরী বক্তব্য রাখেন।

এর আগে প্রধান অতিথি সহ শিল্পকলার প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও অন্যান্যরা এক বর্ণাঢ্য শোভাযাত্রায় যোগ দেন। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা হয়। এরপর সাংস্কৃতিক পর্বে দেশের উন্নয়নে প্রধানমন্ত্রীর ভূমিকা ও কর্মকান্ড নিয়ে গান, আবৃত্তি, নৃত্য ও প্রধানমন্ত্রীর বিভিন্ন বাণী উপস্থাপন করা হয়।

একই অনুষ্ঠানে শিল্পকলার গণহত্যার পরিবেশ থিয়েটার 'বাড়ীয়া গ্রামের অন্ধকার দিন ' এর কলাকুশলী ও অভিনয় শিল্পীদের সনদপত্র বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ওয়াহিদ হোসেন।

Walton
Walton