Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ১৫ ১৪৩৩, শনিবার ০১ আগস্ট ২০২৬

কার্যালয় খুলে শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি টানাল আ.লীগ নেতাকর্মীরা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:০৫, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

প্রিন্ট:

কার্যালয় খুলে শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি টানাল আ.লীগ নেতাকর্মীরা

ছবি: সংগৃহীত

শরীয়তপুরে স্লোগান দিতে দিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের জেলা কার্যালয় খুলেছেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় পালং বাজারে অবস্থিত শরীয়তপুর জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের ভেতরে শেখ মুজিবুর রহমান ও দলীয় প্রধান শেখ হাসিনার ছবি টাঙানো হয়। 

বুধবার ভোরে জেলা শহরের পালং বাজার এলাকায় অবস্থিত দলটির কার্যালয়টি খুলে দেওয়া হয় বলে স্থানীয়রা জানান।

স্থানীয় সূত্রের ভাষ্য মতে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে কমপক্ষে ১০ জন অজ্ঞাত ব্যক্তি পালং বাজারে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জড়ো হন। তাদের সবার মুখে মাস্ক এবং কয়েকজনের মাথায় হেলমেট ছিল। তারা দলীয় স্লোগান দিতে দিতে কার্যালয়ের দরজার কাঠ সরিয়ে ভেতরে প্রবেশ করেন। একপর্যায়ে দেয়ালে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে কিছুক্ষণ অবস্থান নেন। পরে তারা স্থান ত্যাগ করেন।


 

Walton
Walton