Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১৯ ১৪৩৩, মঙ্গলবার ০৬ অক্টোবর ২০২৬

মসজিদে বিস্ফোরণ: হতাহতদের পরিবারকে অনুদান দিলেন প্রধানমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:০৯, ২৪ সেপ্টেম্বর ২০২০

প্রিন্ট:

মসজিদে বিস্ফোরণ: হতাহতদের পরিবারকে অনুদান দিলেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জ শহরে মসজিদে বিস্ফোরণে হতাহতদের ৩৫ পরিবারকে পাঁচ লাখ টাকা করে আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এমন তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার এক কোটি ৭৫ লাখ টাকার আর্থিক সহায়তার চেক স্ব স্ব পরিবারের হাতে তুলে দেয়ার জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে নির্দেশনা দেয়া হয়েছে।গত ৪ সেপ্টেম্বর এশার নামাজের সময় নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ড হয়।

এ ঘটনায় ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে দগ্ধ অবস্থায় ভর্তি করা হয়।

পরে চিকিৎসাধীন অবস্থায় ৩৪ জনের মৃত্যু হয়। একজনকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে। শঙ্কাজনক অবস্থায় দুজন এখনও বার্ন ইউনিটে আছেন।

Walton
Walton