Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১ ১৪৩২, সোমবার ১৬ মার্চ ২০২৬

বিকালে বিএনপির স্থায়ী কমিটি জরুরি বৈঠকে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪৬, ১৯ জুলাই ২০১৯

প্রিন্ট:

বিকালে বিএনপির স্থায়ী কমিটি জরুরি বৈঠকে

ঢাকা : জরুরি বৈঠকে বসছে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। শুক্রবার বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। দলটির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র মতে, বৈঠকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভাগীয় সমাবেশ সফল করার বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি ছাত্রদলের চলমান সংকট নিরসনের বিষয়েও কথা হবে।

কারাবন্দী খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভাগীয় সমাবেশের প্রথমটি বরিশালে অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার। ২০ জুলাই দ্বিতীয়টি চট্টগ্রামে এবং ২৫ তারিখ খুলনায় সমাবেশ করা হবে।

খালেদা জিয়ার জামিনের বিষয়ে আইনি প্রক্রিয়া ও অগ্রগতির বিষয়টিও বৈঠকে উঠে আসবে।

Walton
Walton