Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ২৩ ১৪৩২, শুক্রবার ০৬ ফেব্রুয়ারি ২০২৬

পাটকল শ্রমিকরা আগামী সপ্তাহের মধ্যে জুনের বেতন পাবেন: মন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:১৪, ৩ জুলাই ২০২০

প্রিন্ট:

পাটকল শ্রমিকরা আগামী সপ্তাহের মধ্যে জুনের বেতন পাবেন: মন্ত্রী

বন্ধ হয়ে যাওয়া ২৫ রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা আগামী সপ্তাহের মধ্যে তাদের ব্যক্তিগত ব্যাংক হিসাবের মাধ্যমে জুন মাসের বেতন পাবেন বলে আশ্বস্ত করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

রাজধানীর সিদ্ধেশ্বরীতে নিজ বাসভবন থেকে জরুরি সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত অনুযায়ী এ আশ্বাস দেন তিনি।তিনি বলেন, ‘নোটিশ মেয়াদের অর্থাৎ জুলাই-আগস্টের ৬০ দিনের মজুরিও উভয় মাসে যথারীতি পরিশোধ করা হবে।’

মন্ত্রী জানান যে পিএফ, গ্র্যাচুইটি ও গোল্ডেন হ্যান্ডশেক সুবিধাসহ শ্রমিকদের অবশিষ্ট সব পাওনার ৫০ শতাংশ তাদের নিজ ব্যাংক হিসাবে এবং বাকি ৫০ শতাংশ নিজস্ব নামে সঞ্চয়পত্র আকারে সেপ্টেম্বর মাসের মধ্যে পরিশোধ করা হবে।

সব ক্ষেত্রেই মজুরি কমিশন-২০১৫ এর ভিত্তিতে পাওনা পরিশোধ করা হবে বলেও জানান তিনি।

পাটমন্ত্রী আরও জানান, সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) আওতায় পাটকলগুলো পুনরায় চালু হলে এসব শ্রমিক সেখানে কাজে অগ্রাধিকার পাবেন।

এছাড়া অবসরপ্রাপ্ত শ্রমিকদের পাওনা দ্রুততম সময়ের মধ্যে পরিশোধের জন্য তাদের ব্যাংক হিসাব নম্বর সরবরাহ করতে বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

Walton
Walton