Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ৩ ১৪৩২, সোমবার ১৬ ফেব্রুয়ারি ২০২৬

কয়েক ঘণ্টার মধ্যে ইসরাইলের ওপর আছড়ে পড়বে নতুন ক্ষেপণাস্ত্রের ঢেউ: ইরান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:০৭, ১৭ জুন ২০২৫

আপডেট: ১৭:০৮, ১৭ জুন ২০২৫

প্রিন্ট:

কয়েক ঘণ্টার মধ্যে ইসরাইলের ওপর আছড়ে পড়বে নতুন ক্ষেপণাস্ত্রের ঢেউ: ইরান

ফাইল ছবি

ইসরাইলের বিরুদ্ধে আরও ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির এক সেনা কর্মকর্তা জানিয়েছে, এই হামলা আগামী কয়েক ঘণ্টার মধ্যেই করা হবে। তেল আবিবের ভূখণ্ডে শত শত ক্ষেপণাস্ত্র আছড়ে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সোমবার রাতে ইরানের একটি রাষ্ট্রীয় টেলিভিশনে বোমা হামলার পর তেল আবিবকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। এখনও তেল আবিবের আকাশে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গণমাধ্যমটি বলছে, ওই হামলার পর এবার আরও ভয়াবহ ও ব্যাপক হামলার হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

দেশটির সশস্ত্র বাহিনীর জেষ্ঠ্য কমান্ডার কিওমারস হায়দারি বলেছেন, আগামী কয়েক ঘণ্টার মধ্যে ইসরাইলে আরও কঠোর হমালা চালানো হবে। তাদের ওপর ড্রোনের শত শত ঢেউ আছড়ে পড়বে। ইরানের রেভল্যুশনারি গার্ড বলেছে, অল্প সময়ের মধ্যে ক্ষেপণাস্ত্রের নতুন ঢেউ তেল আবিবের ওপর আছড়ে পড়বে।  

Walton
Walton