Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ৭ ১৪৩৩, বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬

এভারেস্ট জয় করলেন বাংলাদেশি বংশোদ্ভূত আকি রহমান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:১৫, ১৩ মে ২০২২

প্রিন্ট:

এভারেস্ট জয় করলেন বাংলাদেশি বংশোদ্ভূত আকি রহমান

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আখলাকুর রহমান ওরফে আকি রহমান পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন। তিনি প্রথম ব্রিটিশ মুসলিম হিসেবে এভারেস্ট জয় করলেন।

শুক্রবার আকি রহমানের খালাত ভাই শামীনুর রহমান গণমাধ্যমকে জানান, পবিত্র রমজান মাসে ৪১ বছর বয়সি আকি এভারেস্ট জয়ের যাত্রা শুরু করেন। শুক্রবার সকালে তিনি এভারেস্টের চূড়ায় ওঠেন। নেপাল থেকে শেরপারা (গাইড) তাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

Walton
Walton