Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ২০ ১৪৩২, শুক্রবার ০৬ মার্চ ২০২৬

দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়ের শঙ্কা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:০২, ৪ জুলাই ২০২৫

প্রিন্ট:

দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়ের শঙ্কা

ফাইল ছবি

দুপুরের মধ্যে দেশের সাত জেলায় ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেইসঙ্গে বজ্রসহবৃষ্টি হতে পারে।শুক্রবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া সতর্কবার্তায় এই তথ্য জানা গেছে

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা পূর্বাভাসে বলা হয়েছে- খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের আশঙ্কা রয়েছে।

দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এই ঝড় হতে পারে। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

এ অবস্থায় সাত জেলার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

Walton
Walton