Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ২ ১৪৩৩, শনিবার ১৮ জুলাই ২০২৬

মুশতারী শফীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৩৭, ২০ ডিসেম্বর ২০২১

প্রিন্ট:

মুশতারী শফীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাত্তরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, নারীনেত্রী ও সাহিত্যিক শহীদজায়া মুশতারী শফীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ এক শোকবার্তায় প্রধানমন্ত্রী দেশের প্রগতিশীল সাংস্কৃতিক ও নাগরিক আন্দোলনে মুশতারী শফির অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Walton
Walton