Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ২ ১৪৩৩, মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬

বারিধারার বাসা থেকে গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৩, ১৭ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

বারিধারার বাসা থেকে গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকন। ছবি: সংগৃহীত

রাজধানীর বারিধারার একটি বাসা থেকে গ্রেপ্তার হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকন। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে এসআরবি-০১-এর একটি দল তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর তাঁকে গুলশান থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বারিধারার ওই বাসা থেকেই তাঁকে আটক করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে কী অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

Walton
Walton