Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২৬ ১৪৩৩, সোমবার ১২ অক্টোবর ২০২৬

চকবাজারের এক মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

প্রকাশিত: ২০:১৪, ১২ অক্টোবর ২০২৬

প্রিন্ট:

চকবাজারের এক মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

চকবাজারের এক মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর চকবাজারে ছোট কাটারা এলাকায় মনজুর খান প্লাজার ছয়তলায় দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (১২ অক্টোবর) বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পাওয়ার পর আমাদের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে কী কারণে অগ্নিকান্ড ও হতাহতের বিষয়ে তাৎক্ষণিক কোনও তথ্য দিতে পারেননি তিনি।
 

Walton
Walton