Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ২৮ ১৪৩৩, রোববার ১৩ সেপ্টেম্বর ২০২৬

দুবাইয়ের বন্দরে পৌঁছেছে এমভি আবদুল্লাহ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:২২, ২১ এপ্রিল ২০২৪

প্রিন্ট:

দুবাইয়ের বন্দরে পৌঁছেছে এমভি আবদুল্লাহ

ফাইল ছবি

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আল হামরিয়াহ বন্দরে পৌঁছেছে সম্প্রতি জলদস্যুর কবল থেকে মুক্ত হওয়া বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ। জাহাজে থাকা ২৩ নাবিক সুস্থ রয়েছেন। বাংলাদেশ সময় রোববার বিকাল ৪টা ৩ মিনিটে বন্দরে পৌঁছায় জাহাজটি।

জাহাজের মালিকপক্ষ কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম গণমাধ্যমকে বলেন, জাহাজটি বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে। রাতেই জেটিতে বার্থিং করার কথা। নাবিকদের সবাই সুস্থ রয়েছেন।

কেএসআরমের মালিকানাধীন এসআর শিপিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেহেরুল করিম বলেন, জাহাজে থাকা কয়লা দুবাই বন্দরে খালাসের পর অন্য মালামাল লোড করে বাংলাদেশে ফিরবে।

Walton
Walton