Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩, শুক্রবার ১২ জুন ২০২৬

বেনাপোল হয়ে ঢাকায় আসছেন নতুন ভারতীয় হাইকমিশনার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০০:৪২, ১২ জুন ২০২৬

প্রিন্ট:

বেনাপোল হয়ে ঢাকায় আসছেন নতুন ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী শুক্রবার বাংলাদেশে পা রাখছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, সড়কপথে কলকাতা থেকে বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে ঢাকায় পৌঁছাবেন নতুন হাই কমিশনার। সূত্র জানায়, শুক্রবার সকাল সাড়ে ১০টায় স্ত্রী মিনাল ত্রিবেদীকে সঙ্গে নিয়ে বেনাপোল সীমান্তে পৌঁছাবেন এই ভারতীয় কুটনীতিক।

বাংলাদেশে পা রাখার পূর্বেই দীনেশ ত্রিবেদী প্রতিবেশী দু’দেশের সঙ্গে সু সম্পর্কের বার্তা দেন। বৃহস্পতিবার কলকাতায় নেতাজি ভবন পরিদর্শনের পর সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন বাংলাদেশে নিযুক্ত এই নতুন হাইকমিশনার। 

নেতাজি ভবন পরিদর্শনের সুযোগ পাওয়ায় প্রতিক্রিয়া জানিয়ে ত্রিবেদী বলেন, ‘আসলে আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করি। কারণ, আমি এই এলাকাতেই বড় হয়েছি। এখান থেকে প্রায় ৪০০ গজ দূরে আমার বাড়ি, যেখানে আমি শৈশব কাটিয়েছি। তাই নেতাজিকে ঘিরে যে আবেগ, তা নিয়ে আমরা বড় হয়েছি। আমরা যে মূল্যবোধগুলো ধারণ করেছি, তার জন্য নেতাজির প্রতি কৃতজ্ঞ। আমার জন্য এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না যে দায়িত্ব নেওয়ার আগে নেতাজি ভবনে এসে তার থেকে প্রেরণা গ্রহণ করছি এবং গণতন্ত্রের সেই মূল্যবোধগুলো ধারণ করছি, যার জন্য নেতাজি নিজের জীবন উৎসর্গ করেছিলেন। আমি নেতাজির আশীর্বাদ নিয়ে এমন এক দায়িত্ব পালনে যাচ্ছি, যা ভারতের প্রধানমন্ত্রী এবং এ দেশের জনগণ আমাকে দিয়েছেন। আমাদের সব মহান নেতা—নেতাজি সুভাষচন্দ্র বসু, অরবিন্দ, স্বামী বিবেকানন্দ—সবার আশীর্বাদ আমার সঙ্গে রয়েছে।’

গত ৫ জুন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে লেটার্স অব ক্রিডেনশিয়ালস (পত্রাধিকার) গ্রহণ করেন দীনেশ ত্রিবেদী। এর মাধ্যমে তিনি বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে পূর্ণাঙ্গ দায়িত্ব পালনের আইনি ও কূটনৈতিক অনুমোদন লাভ করেন। এপ্রিল মাসে নিয়োগ ঘোষণার পর থেকে তিনি প্রস্তুতি নিচ্ছিলেন এবং এখন ঢাকায় এসে বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে ক্রিডেনশিয়ালস উপস্থাপন করে আনুষ্ঠানিকভাবে মিশন শুরু করবেন।

Walton
Walton