Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩, বুধবার ১০ জুন ২০২৬

আদ-দ্বীনের জবাবে সন্তুষ্ট নই, সিদ্ধান্ত হবে বৈঠকের পর: স্বাস্থ্যমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:০৪, ১০ জুন ২০২৬

আপডেট: ১৬:০৪, ১০ জুন ২০২৬

প্রিন্ট:

আদ-দ্বীনের জবাবে সন্তুষ্ট নই, সিদ্ধান্ত হবে বৈঠকের পর: স্বাস্থ্যমন্ত্রী

ফাইল ছবি

রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় দেয়া শোকজের জবাবে সন্তুষ্ট নন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘তথ্যের বাইরে অনেক গল্প কাহিনি উনারা করেছেন।’ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শোকজের জাবাব প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘একচুয়ালি ওনারা জবাব দিয়েছেন। আমরা জবাব পড়েছি। প্রয়োজনীয় যে তথ্য, সেই তথ্যের বাইরে অনেক গল্প কাহিনী উনারা করেছেন। যেগুলো আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আমরা আজকে সংসদের ফাঁকে মিটিংয়ে বসবো। মিটিংয়ে বসে আমরা কী করতে যাচ্ছি, সেটা আমরা সিদ্ধান্ত গ্রহণ করে আপনাদেরকে জানাবো।’ তিনি বলেন, ‘শোকজের জবাবে আমরা সন্তুষ্ট হইনি।’

মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘প্রতিবেদনে তারা অনেক কিছু বলেছেন। তারা ইচ্ছা করে করেননি। এসব নানান কথা, অনেক গল্প করেছেন। চার-পাঁচ পৃষ্ঠা লিখেছেন।’ ‘অপ্রয়োজনীয় কথাবার্তাও লিখেছেন। যাই হোক, এগুলো তো গ্রহণযোগ্য না’-উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী।

Walton
Walton