প্রতীকী ছবি
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। ফ্রান্সভিত্তিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইএমএসসির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬, এর উৎপত্তিস্থল ছিল ভুটানে।
ইএমএসসি জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভুটানের রাজধানী থিম্পু থেকে ১৯ কিলোমিটার উত্তর-উত্তরপূর্ব দিকে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার গভীরে।
আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন, “রিখটার স্কেলে এ ভূমিকম্পের তীব্রতা ছিল ৫ দশমিক ৬। ঢাকা থেকে ৪৩২ কিলেমিটার উত্তরে ভুটানে এর উৎপত্তিস্থল।”




