Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ২৯ ১৪৩২, শনিবার ১৪ মার্চ ২০২৬

সোনম ওয়াংচুককে আটকে রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করল ভারত সরকার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:১৬, ১৪ মার্চ ২০২৬

প্রিন্ট:

সোনম ওয়াংচুককে আটকে রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করল ভারত সরকার

ফাইল ছবি

ভারতের লাদাখের পরিবেশকর্মী সোনম ওয়াংচুককে আটকে রাখার সিদ্ধান্ত অবশেষে প্রত্যাহার করেছে ভারত সরকার। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, জাতীয় নিরাপত্তা আইনে সোনমকে আর আটক রাখা হবে না। সোনমকে আটক রাখাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন তার স্ত্রী।

গত বছরের সেপ্টেম্বরে সোনমকে আটক করা হয়। বলা হয়েছিল, তিনি ‘অশান্তিতে মদত’ দিয়েছেন। সোনম বন্দি ছিলেন রাজস্থানের যোধপুর কারাগারে। সরকারের সোনমের আটক বাতিল করার ফলে ছ’মাস পর মুক্তি পেতে চলেছেন তিনি।

সরকার এব্যাপারে ব্যাখ্যা দিয়ে জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সোনমকে আটক করা হয়েছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের মতে, ‘শান্তি, স্থিতিশীলতা এবং পারস্পরিক সমঝোতার পরিবেশ তৈরির মাধ্যমে লাদাখে সমস্ত পক্ষের সঙ্গে গঠনমূলক আলোচনার জন্য যথাযথ বিবেচনার পর জাতীয় নিরাপত্তা আইনের অধীনে ক্ষমতা প্রয়োগ করে সোনম ওয়াংচুকের আটকের আদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Walton
Walton