Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ২৭ ১৪৩৩, রোববার ১৩ সেপ্টেম্বর ২০২৬

ফায়ার সার্ভিসের ৮ সদস্যসহ আহত ১৮

প্রকাশিত: ১১:০১, ১৫ এপ্রিল ২০২৩

প্রিন্ট:

ফায়ার সার্ভিসের ৮ সদস্যসহ আহত ১৮

ছবি- সংগৃহীত

রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১৮ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৮ জন ফায়ার সার্ভিসের কর্মী ও একজন স্বেচ্ছাসেবী। এছাড়া ৯ জন দোকান কর্মচারী হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার  সকালে ফায়ার সার্ভিস সূত্রে এ তথ্য জানা গেছে।

ফায়ার সার্ভিস জানায়, নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এখন পর্যন্ত আটজন ফায়ার ফাইটার আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে রাজধানী নিউ সুপার মার্কেটে আগুন লেগেছে। এখনো নিয়ন্ত্রণে আসেনি আগুন। ফায়ার সার্ভিসে ৩০টি ইউনিটের সদস্যরা আপ্রাণ চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণের। এছাড়া যোগ দিয়েছে সেনা, নৌ, বিমান বাহিনী, বিজিবি ও র‌্যাব সদস্যরা। শনিবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার তিন মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

Walton
Walton