Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩০ ১৪৩৩, মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬

গড়াই নদীর পানি সতর্কসীমায়

প্রকাশিত: ১৯:৩৮, ১৫ সেপ্টেম্বর ২০২৬

প্রিন্ট:

গড়াই নদীর পানি সতর্কসীমায়

গড়াই নদীর পানি সতর্কসীমায়

নিজস্ব প্রতিবেদক

আগামী ২৪ ঘণ্টায় ফরিদপুর, রাজবাড়ী ও মাগুরার কিছু এলাকায় গড়াই নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বৃষ্টিপাত ও নদ-নদীর পরিস্থিতি এবং পূর্বাভাস প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে জানানো হয়, নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী তিন দিন দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন উজান এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের পার্বত্য এলাকা ও সংলগ্ন উজানে মাঝারি থেকে মাঝারি-ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে আগামী এক দিন মাঝারি থেকে মাঝারি-ভারী এবং পরবর্তী দুই দিন মাঝারি-ভারী থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

এর আগে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি সমতল স্থিতিশীল ছিল। আগামী পাঁচ দিনও তা স্থিতিশীল থাকতে পারে। অন্যদিকে যমুনা এবং গঙ্গা-পদ্মা নদীর পানি কমেছে। এসব নদীর পানি আগামী চার দিন স্থিতিশীল থাকতে পারে এবং পঞ্চম দিন বাড়তে পারে।

গড়াই নদীর পানি গত ২৪ ঘণ্টায় কমেছে। মাথাভাঙার পানি ছিল স্থিতিশীল। আগামী তিনদিন গড়াই ও মাথাভাঙা নদীর পানি কমতে পারে। তবে আগামী ২৪ ঘণ্টায় গড়াই ফরিদপুর, রাজবাড়ী ও মাগুরার কিছু এলাকায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এছাড়া উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি গত ২৪ ঘণ্টায় কমেছে। আগামী তিন দিনও এসব নদীর পানি কমতে পারে।

উত্তরাঞ্চলের তিস্তা ও ধরলা নদীর পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে। অন্যদিকে দুধকুমারের পানি কমেছে। তিস্তার পানি আগামী তিনদিন বাড়তে পারে। তবে ধরলা ও দুধকুমারের পানি আগামী তিনদিন স্থিতিশীল থাকতে পারে।

Walton
Walton