Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ১৮ ১৪৩২, মঙ্গলবার ০৩ মার্চ ২০২৬

রাজশাহীর আবাসিক হোটেলে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৭, ২৯ নভেম্বর ২০২৫

প্রিন্ট:

রাজশাহীর আবাসিক হোটেলে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফাইল ছবি

রাজশাহীতে ওয়েহোম নামের একটি আবাসিক হোটেল থেকে সবুজ কুমার অধিকারী (২৬) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার দুপুরে নগরীর নিউমার্কেট সংলগ্ন ওই আবাসিক হোটেলের একটি কক্ষে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সবুজ কুমার সিরাজগঞ্জের রায়গঞ্জ এলাকার বিমল চন্দ্র অধিকারীর ছেলে।

এ বিষয়ে বোয়ালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সবুজ গতকাল (শুক্রবার) হোটেলটিতে উঠেছিল। আজকের হোটেল ছাড়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে তিনি হোটেল ত্যাগ করেননি। তাই হোটেলের কর্মীরা রুমের দরজায় তাকে ডাকাডাকি করে। কোনো সাড়া-শব্দ না পেয়ে তারা জানালা দিয়ে সবুজের ঝুলন্ত মরেদেহ দেখে। 

তিনি আরও বলেন, তখন তারা থানায় খবর দেয়। এরপর পুলিশ ও ফায়ার সার্ভিস, ক্রাইমসিনের কর্মীরা ঘটনাস্থলে আসার পরে দরজা ভেঙে প্রবেশ করে মরদেহ উদ্ধার করা হয়। পরে তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে।

Walton
Walton