Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ২৮ ১৪৩২, শুক্রবার ১৩ মার্চ ২০২৬

ফেনীতে পিকআপে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ৫

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:০৩, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২৩:০৪, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

প্রিন্ট:

ফেনীতে পিকআপে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ৫

ছবি- সংগৃহীত

ফেনীতে পিকআপে কাভার্ড ভ্যানের ধাক্কায় ৫ জন নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ মাইজবাড়িয়া হাফেজি মাদরাসা এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নির্মাণশ্রমিকদের (রাজমিস্ত্রী) বহন করা একটি পিকআপ ফেনীর উদ্দেশ্যে আসছিল। পরে মহাসড়কের দক্ষিণ মাইজবাড়িয়া হাফেজি মাদরাসা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে পাঁচজন নিহত হন। 

বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

Walton
Walton