Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ৩ ১৪৩২, বুধবার ১৮ মার্চ ২০২৬

জামালপুরে যমুনা এক্সপ্রেস ট্রেনে আগুন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৫০, ১৯ নভেম্বর ২০২৩

প্রিন্ট:

জামালপুরে যমুনা এক্সপ্রেস ট্রেনে আগুন

ছবি- সংগৃহীত

জামালপুরের সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে যমুনা এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন লাগিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে ট্রেনটিতে আগুন দেয়া হয়। ট্রেনটি স্টেশনে দাঁড়ানো ছিল। এ নিয়ে বিএনপির ডাকা অবরোধ ও হরতাল কর্মসূচির মধ্যে ট্রেনে দ্বিতীয় আগুন দেয়ার ঘটনা ঘটল

যমুনা এক্সপ্রেস ট্রেনে আগুন দেয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাকিবুল হাসান। তিনি বলেন, ভোররাত চারটার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়েছে। ট্রেনটি স্টেশনে খালি অবস্থায় থেমে ছিল। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে গত বুধবার দিবাগত রাতে টাঙ্গাইল রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা একটি কমিউটার ট্রেনে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা। ওই ঘটনায় ট্রেনের তিনটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছিল।

১৯ নভেম্বর থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি। বিএনপির এই কর্মসূচিতে সমর্থন জানিয়ে পৃথকভাবে হরতাল পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ যুগপৎ আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, বাংলাদেশ গণঅধিকার পরিষদ, লেবার পার্টি ও এলডিপি।

Walton
Walton