Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ২৯ ১৪৩৩, সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬

নভেম্বরের মাঝামাঝি স্থানীয় সরকার নির্বাচন শুরু: ইসি মাছউদ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৪২, ১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রিন্ট:

নভেম্বরের মাঝামাঝি স্থানীয় সরকার নির্বাচন শুরু: ইসি মাছউদ

ফাইল ছবি

নভেম্বরের মাঝামাঝি সময় থেকে দেশে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

 তিনি বলেন, ‘নভেম্বরের মাঝামাঝি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে।’ ইসি মাছউদ আরও বলেন, যদি এই সময়ের মধ্যে আইন পরিবর্তন না হয়, তবে আমরা বিদ্যমান আইন অনুযায়ীই স্থানীয় নির্বাচন পরিচালনা করব ‘
শিগগিরই নির্বাচনের তফসিল ঘোষণা করবেন বলে জানান তিনি।

Walton
Walton