Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ২৮ ১৪৩৩, রোববার ১৩ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় ট্রাকচাপায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:১২, ১১ সেপ্টেম্বর ২০১৯

প্রিন্ট:

বগুড়ায় ট্রাকচাপায় নিহত ২

বগুড়া : বগুড়ার শাজাহানপুর উপজেলায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। মঙ্গলবার রাত নয়টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের গোহাইল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার নন্দীগ্রাম উপজেলার তোফাজ্জল বারী বুলবুল (৪৫) ও একই উপজেলার মহিষমারা গ্রামের নুরুল ইসলাম (৪২)।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাজশাহী থেকে বগুড়ামুখি চিনি বোঝাই একটি ট্রাক গোহাইল এলাকায় যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন এবং চালকসহ চারজন আহত হন। হতাহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।

হাইওয়ে নন্দীগ্রাম কুন্দারহাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক কাজল নন্দী জানান, ট্রাকটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে থ্রি হুইলার সিএনজিকে চাপা দেয়। এতে দুইজন মারা যায়।

বহুমাত্রিক.কম

Walton
Walton