Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ২৯ ১৪৩২, রোববার ১৪ ডিসেম্বর ২০২৫

৫ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৩৬, ৫ ফেব্রুয়ারি ২০২৫

প্রিন্ট:

৫ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

ফাইল ছবি

ঘন কুয়াশার কারণে প্রায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে নদীতে কুয়াশার ঘনত্ব কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। পরে রাত আড়াইটার দিকে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো অস্পষ্ট হয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে নদী পারের অপেক্ষায় সিরিয়ালে আটকা পড়েছে বেশ কিছু যানবাহন।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখা ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল ৭টা ৪০ মিনিট থেকে এই রুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। বর্তমানে ১৬টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। ফেরি চলাচল স্বাভাবিক থাকলে সিরিয়ালে থাকা যানবাহনের চাপ দ্রুত কমে যাবে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables